টানা ছয়দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেলেন সন্ত্রাসী হামলায় আহত ছয়বারের সাবেক ইউপি সদস্য আবুল কাশেম (৬৫)। সোমবার দিবাগত রাত ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছয়বারের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।
সায়েরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী বলেন, গত ২৬ জানুয়ারি সাহেরখালী ইউনিয়ন পরিষদের সাবেক ছয়বারের সদস্য আবুল কাশেমকে সন্ত্রাসীরা কুপিয়ে বাড়ির অদূরে ফেলে চলে যায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বিবি ফাতেমা বাদী হয়ে সোমবার সকালে মিরসরাই থানায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা পাঁচ-সাতজনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করেন।










