দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে বিজিবি ও পুলিশ। কেউ যাতে ভারতে পালিয়ে যেতে না পারে সে লক্ষ্যে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিজিবির বাড়তি সদস্য মোতায়েনের মধ্য দিয়ে সীমান্তে টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ।