প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজু।
সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে তিনি এ শোক জানান।
মোহামেদ মুইজু বলেন, বাংলাদেশ সরকার ও বাংলাদেশের জনগণের প্রতি ঢাকায় ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে আমি গভীর সমবেদনা জানাচ্ছি। যেখানে অনেক প্রাণহানি ঘটেছে এবং বহু মানুষ আহত হয়েছেন। এই হৃদয়বিদারক ঘটনায় নিহত ও আহতদের পরিবারসহ সকল ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি আমাদের আন্তরিক সহানুভূতি ও প্রার্থনা রইল।










