পিরোজপুরের বিদায়ী পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান বলেছেন, পুলিশ-সাংবাদিক এক থাকলে যেকোনো অপশক্তির বিরুদ্ধে লড়াই করা সম্ভব। পিরোজপুরে থাকাকালে সাংবাদিকরা আমাকে ও জেলা পুলিশকে যে সহযোগিতা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। শুক্রবার পিরোজপুর রিপোর্টার্স ইউনিটি, পিরোজপুর জেলা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও পিরোজপুর জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে দেয়া এক বিদায় সংবর্ধনায় তিনি এ কথা বলেন। জেলা পুলিশের সভাকক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মো. আজাদ হোসেন, পুলিশ সুপারের স্ত্রী পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি রুবাইয়াৎ লতিফ। এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মো. খালিদ আবু, এসএম তানভীর আহমেদ, এইচএম লাহেল মাহমুদ, কুমার শুভ রায়, মো. হাসিবুল হাসান, মো.তামীম সরদার প্রমুখ।
পিরোজপুরে পুলিশ সুপারকে সাংবাদিকদের বিদায়ী সংবর্ধনা
পিরোজপুরের বিদায়ী পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান বলেছেন, পুলিশ-সাংবাদিক এক থাকলে যেকোনো অপশক্তির বিরুদ্ধে লড়াই করা সম্ভব। পিরোজপুরে থাকাকালে সাংবাদিকরা আমাকে ও জেলা পুলিশকে যে সহযোগিতা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ।