রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখার পর গুলশানের ১৯৬ নম্বর বাসভবন অভিমুখে রওয়ানা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে রাজধানীর ৩০০ ফিট সড়কে দলের পক্ষ থেকে দেয়া গণসংবর্ধনা শেষে তিনি তার মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান।

সংবর্ধনায় তিনি বলেন, আমি এ জায়গা থেকে আমার মা খালেদা জিয়ার কাছে যাব। আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে। আমার মা তার জীবনের সবকিছু দেশের জন্য উৎসর্গ করেছেন ।