জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গাজীপুরে নেয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। জয়দেবপুর জংশনে স্থাপিত হয়েছে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’। গতকাল সেবামূলক এ কর্নার উদ্বোধন করেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন। ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যভিত্তিক আইডিয়া প্রতিযোগিতা থেকে নির্বাচিত প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে ৯ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে। ১-১০ জুলাই পর্যন্ত এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা পরিষদ। ৬৯টি আইডিয়া বিশ্লেষণ ও মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত হয় ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’ স্থাপন প্রস্তাব।