বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর সুরভী পেট্রোল পাম্পের সামনে গতকাল মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন বরিশাল মহানগর কৃষক দলের সভাপতি জিয়াউল হক শামীম। অন্যদিকে আগৈলঝাড়ার সড়কে দুর্ঘটনায় নিহত হন লিটন মিয়া নামে এক কাঠ ব্যবসায়ী।