বরিশালে
তন্নী নামে নয় বছরের এক
শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে
তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা
জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড
দেয়া হয়েছে। বরিশাল নারী ও শিশু নির্যাতন
অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন গতকাল এ আদেশ দেন।
দণ্ডিতরা হলেন বরিশাল নগরীর উত্তর সাগরদী এলাকার খান সড়কের মৃত আব্দুল আজিজের ছেলে বাছেদ খান (৪৮), মতিয়ার রহমান খানের ছেলে শাহরিয়ার শাকিল খান (২৭) ও আ. ছালাম হাওলাদারের ছেলে ইমাম হোসেন হাওলাদার (১৭)। দণ্ডিতদের মধ্যে বাছেদ খান পলাতক। নিহত শিশু একই এলাকার টুলু পালোয়ানের মেয়ে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে তন্নী বাসার কাছাকাছি জিয়া সড়ক মোড়ে তার বাবাকে ডাকতে গিয়ে নিখোঁজ হয়। পরদিন সকাল ৭টার দিকে বাড়ির অদূরে খান সড়কের দণ্ডিত শাকিলের বাসাসংলগ্ন ডোবার মধ্যে তন্নীর মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় তন্নীর বাবা অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন।










