ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা, শেরেবাংলা নগর, মতিঝিল, কাফরুল ও কোতয়ালী থানায় নতুন ওসি হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তাসহ ১০ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।
নতুন ওসিরা হলেন, শ্যামপুর থানার তদন্ত মো. নাজমুল হোসাইনকে ডেমরা থানার ওসি, হাতিরঝিল থানার তদন্ত মোহাম্মদ গোলাম আজমকে শেরেবাংলা থানার ওসি, ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের মেজবাহ উদ্দিনকে মতিঝিল থানার ওসি, হাজারীবাগ থানার তদন্ত মো. তৈয়বুর রহমানকে কাফরুল থানার ওসি এবং ডিবির মো. রেজাউল করিমকে কোতয়ালী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।










