মানিকগঞ্জের আরিচাঘাট এলাকায় বিআইডব্লিউটিএর নতুন নির্মিত গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আরিচাঘাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পাশের দেয়ালে চাপা পড়ে তিন পথচারী আহত হয়েছেন। তাদের উথলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছেন মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল হামিদ।
গোডাউনে আগুন
মানিকগঞ্জের আরিচাঘাট এলাকায় বিআইডব্লিউটিএর নতুন নির্মিত গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মানিকগঞ্জের আরিচাঘাট এলাকায় বিআইডব্লিউটিএর নতুন নির্মিত গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।










