কুড়িগ্রামে বিড়ি কারখানার শ্রমিক ও কলেজছাত্র মাঈদুল ইসলাম বাপ্পিকে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়েছে।

গতকাল দুপুরে জেলা শহরের রিভারভিউ মোড় এলাকায় সড়কে মরদেহ রেখে এ বিক্ষোভ ও অবরোধ করেন নিহতের স্বজন এবং এলাকাবাসী।

গত সোমবার বিকালে কুড়িগ্রাম শহরের জলিল বিড়ির কারখানায় কাজ ভাগাভাগির ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে শ্রমিক মাঈদুল ইসলাম বাপ্পিকে কারখানার ভেতরেই কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় সহকর্মী শ্রমিক খোকন ইসলাম।