জাতীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় পাবনার বিজয়ী খুদে ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কোচ ও টিম ম্যানেজমেন্টের সদস্যদের ফুলেল শুভেচ্ছা, মেডেল এবং ১ লাখ টাকার চেক তুলে দেয়া হয়।