রাজবাড়ীতে একটি খামারে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। ফলে খামারের মাছ মরে ভেসে উঠেছে। এতে কয়েক লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন খামারি কাজী আরাফাত হাসান জিসান। তিনি জানান, সোমবার রাতের কোনো এক সময় সদর উপজেলার মাটিপাড়া এলাকার খামারটিতে বিষ প্রয়োগ করা হয়। মৎস্য বিভাগ ও পুলিশ বলছে, খামারের পানি ও মাছের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।