এসএমই ফাউন্ডেশন ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে ফ্যাশন ডিজাইনিং বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল চেম্বার কনফারেন্স হলে এ কর্মশালা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সিলেট চেম্বারের নির্বাহী সচিব মো. গোলাম আক্তার ফারুক বলেন, ‘এসএমই খাতগুলোর মধ্যে ফ্যাশন ডিজাইনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চাহিদাসম্পন্ন। কম পুঁজি বিনিয়োগের মাধ্যমে অধিক লাভবান হওয়া যায়। বিশেষ করে পর্যটন নগরী ও প্রবাসী অধ্যুষিত অঞ্চল হিসেবে সিলেটের প্রেক্ষাপটে খাতটি সম্ভাবনাময়।’