সিরাজগঞ্জে বিরল প্রজাতির দুটি রাজ ধনেশ পাখিসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল দুপুরে পৌর শহরের বাজার স্টেশন এলাকার সম্পা হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের আতোয়ার হোসেন (৫২) ও ময়মনসিংহের শস্যমালা পশ্চিমপাড়া গ্রামের শামিম আহমেদ (২৯)। আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আতোয়ারকে এক বছর ও শামিমকে তিন মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহা। বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি রওশন আলী।
সিরাজগঞ্জে রাজ ধনেশ পাখিসহ দুজন আটক
সিরাজগঞ্জে বিরল প্রজাতির দুটি রাজ ধনেশ পাখিসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সিরাজগঞ্জে বিরল প্রজাতির দুটি রাজ ধনেশ পাখিসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।










