বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বেসরকারি ভাবে ৫৩ হাজার ৯৮০ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। ১২৬টি কেন্দ্রের ফলাফলে নৌকার প্রার্থী পেয়েছেন ৮৭ হাজার ৮০৮ ভোট। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম পেয়েছেন ৩৩ হাজার ৮২৮ ভোট।
সোমবার
(১২ জুন) রাতে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মো. হুমায়ুন কবির।
এদিকে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার
মধ্যদিয়ে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সোমবার (১২ জুন) সকাল
৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা ৬ টা থেকে ফলাফল ঘোষণা চলে রাত ৯ টা পর্যন্ত। ফলাফলে বেসরকারিভাবে নৌকা প্রতীকের
প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বিজয়ী হন।
কাউন্সিলর হলেন যারা
১ নং ওয়ার্ডে আউয়াল মোল্লা,
২ নং ওয়ার্ডে মুন্না হাওলাদার, ৩ নং ওয়ার্ডে
ফারুক মিরা, ৪ নং ওয়ার্ডে সৈয়দ আবি , ৫ নং ওয়ার্ডে কেফায়েত হোসেন রনি, ৬ নং ওয়ার্ডে
জামাল হোসেন, ৭ নং ওয়ার্ডে অ্যাড রফিকুল ইসলাম খোকন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
হয়েছেন, ৮ নং ওয়ার্ডে সেলিম হাওলাদার, ৯ নং ওয়ার্ডে হুমায়ন কবির লিঙ্কু, ১০ নং ওয়ার্ডে
জয়নাল আবেদিন। ১১ নং ওয়ার্ডে মজিবর রহমান,
১২ নং ওয়ার্ডে আনোয়ার হোসেন রয়েল, ১৩ নং ওয়ার্ডে মেহেদি পারভেজ খান আবির , ১৪ নং ওয়ার্ডে
শাকিল আহমেদ পলাশ, ১৫ নং ওয়ার্ডে সামজিদুল কবির বাবু, ১৬ নং ওয়ার্ডে সাহিন সিকদার,
১৭ নং ওয়ার্ডে আক্তরুজ্জান হিরু, ১৮ নং ওয়ার্ডে জিয়াউল হক মাসুম, ১৯ নং ওয়ার্ডে গাজী
নঈমুল হোসেন লিটু, ২০ নংওয়ার্ডে জিয়াউর রহমান বিপ্লব। ২১ নং ওয়ার্ডে সাঈদ আহমেদ মান্না, ২২ নং ওয়ার্ডে
আনিসুর রহমান, ২৩নং ওয়ার্ডে এনামুল হক বাহার,২৪ নং ওয়ার্ডে ফিরোজ আহমেদ , ২৫ নং ওয়ার্ডে
সুলতান মাহামুদ, ২৬ নং ওয়ার্ডে হুমায়ন কবির, ২৭ নং ওয়ার্ডে মনির তালুকদার, ২৮ নং ওয়ার্ডে
হুমায়ন কবির, ২৯নং ওয়ার্ডে ইমরান মোল্লা, ৩০নং ওয়ার্ডে খায়রুল শাহিন।
এছাড়া সংরক্ষিত মহিলা হলেন,
১, ২, ৩ নং ওয়ার্ডে ডালিয়া পারভিন, ৪, ৫, ৬ নং ওয়ার্ডে আলম তাজ, ৭, ৮, ৯ ওয়ার্ডে কোহিনূর
বেগম, ১০, ১১, ১২ আয়েশা তৌহিদ লুনা, ১৩, ১৪, ১৫ ওয়ার্ডে ইসরাত জাহান লাভলি, ১৬, ১৭,
১৮ মজিদা বোরহান, ১৯, ২০, ২১নং ওয়ার্ডে শিলা আক্তার, ২২, ২৩, ২৭ ওয়ার্ডে রেশমি বেগম,
২৪, ২৫, ২৬ ওয়ার্ডে সেলিনা আক্তার, ২৮, ২৯, ৩০নং ওয়ার্ডে রাশিদা পারভিন।
এবারে ৩০টি ওয়ার্ডে সাধারণ
কাউন্সিলর পদে লড়াই করেছেন ১১৬ জন এছাড়া সংরক্ষিত ১০টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছেন
৪২ জন নারী কাউন্সিলর প্রার্থী। মেয়র পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।










