দিনাজপুরের পার্বতীপুর মধ্যপাড়া খনিতে পাথরচাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত মান্নান শেখ (৪২) মধ্যপাড়া পাথরখনির ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসির অধীনে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে খনির অভ্যন্তরে পানি নিষ্কাশন কাজের দায়িত্ব পালন করছিলেন মান্নান শেখ।
এ সময় পাথরের একটি বড় খণ্ড তার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন।
মুমূর্ষু অবস্থায় তাকে দ্রুত রংপুুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তার মৃত্যু হয়।
নিহত মান্নান শেখ রংপুর জেলার বদরগঞ্জ উপজেলা লোহানীপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক খনি শ্রমিক জানান, এর আগেও ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসির বিরুদ্ধে খনির অভ্যন্তরে কর্মরত শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না করার বিষয় নিয়ে একাধিক অভিযোগ করা হয়েছে।
খনিতে কর্মরত শ্রমিকরা ভূগর্ভে কর্মরত শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতি দাবি ।










