সাতক্ষীরা উপকূলে লবণাক্ততা থেকে প্রাণ-প্রকৃতি রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষে এ কর্মসূচি আয়োজন করা হয়। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় সবুজ সংহতি, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম ও শ্যামনগর উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, প্রকৃতি সুরক্ষার দায়িত্ব আমাদের নিতে হবে। মানুষ প্রকৃতির ওপর নির্ভরশীল। সবাইকে এটির প্রতি সহমর্মিতা দেখাতে হবে।
সাতক্ষীরা উপকূলের প্রাণ-প্রকৃতি রক্ষার দাবিতে মানববন্ধন
সাতক্ষীরা উপকূলে লবণাক্ততা থেকে প্রাণ-প্রকৃতি রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা উপকূলে লবণাক্ততা থেকে প্রাণ-প্রকৃতি রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।










