৪৩তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরিতে যোগদানের তারিখ পিছিয়ে দিয়েছে সরকার। ১৭ নভেম্বরের নির্ধারিত তারিখের পরিবর্তে ১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।










