ফরিদপুরের সদরপুরে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ানস স্যাম্পল বিক্রি এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না রাখায় ছয় ফার্মেসিকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকালে উপজেলার সদরপুর বাজার মেইন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়ার নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ওষুধ তত্ত্বাবধায়ক মো. রোকনুজ্জামান ও সদরপুর থানা পুলিশের সদস্যরা।