গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন,
বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের
পথে হাঁটতে না পারলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি হবে।
রোববার (২৫ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্ছারামপুর উপজেলার
দরিকান্দি ইউনিয়নের গকুলনগর গ্রামে পুলিশের গুলিতে নিহত আশিকের পরিবারের
সঙ্গে দেখা করতে গিয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, যেকোনো মূল্যে ছাত্র আন্দোলনে শহীদদের খুনি ও
নির্দেশদাতাদের আইনের আওতায় আনতে হবে।
জোনায়েদ সাকি আরো বলেন, বর্তমান সরকার শহীদদের সম্পূর্ণ তালিকা তৈরি করে তাদেরকে জাতীয় বীরের মর্যাদায় সামনে আনবে। তাদের পরিবারের দায়িত্ব গ্রহণ করবে।










