নানা বাড়িতে বেড়াতে এসে খালের পানিতে ডুবে নিখোঁজ হয়েছে মালিহা আক্তার (৮) নামের তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ছাত্রী। ঘটনাটি জেলার বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের জম্বদ্বীপ গ্রামের। নিখোঁজ মালিহা একই গ্রামের মৃত বাদশা খানের নাতি এবং মৎস্যজীবী মো. রাসেল হোসেনের মেয়ে। গতকাল বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের লিডার আনোয়ার হোসেন জানান, নিখোঁজ মালিহা জম্বদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল। বুধবার দুপুরে মালিহা তার নানা বাড়ির সামনে জম্বদ্বীপ খালে গোসল করতে নেমে স্রোতের টানে তলিয়ে যায়।
খালে ডুবে নিখোঁজ
নানা বাড়িতে বেড়াতে এসে খালের পানিতে ডুবে নিখোঁজ হয়েছে মালিহা আক্তার (৮) নামের তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ছাত্রী।










