প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। আজ সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভা শুরু হয়।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, সরকারের এই ১১তম একনেক সভায় মোট ১৬টি প্রকল্প উপস্থাপনের কথা রয়েছে। এর মধ্যে ১২ হাজার ৫০০ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ের ১৪টি প্রকল্প আলোচনার তালিকায় রয়েছে। বাকি দুটি প্রকল্প টেবিলে উপস্থাপন করা হবে।
একনেক সভায় উপস্থাপন করতে যাওয়া প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প রয়েছে ১২টি এবং সংশোধিত প্রকল্প রয়েছে চারটি। এছাড়া অনুমোদিত পাঁচটি প্রকল্প সম্পর্কে একনেক সভাপতিকে অবহিত করা হবে।










