গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায়  গ্রেফতাকৃতদের প্রতীকী ফাঁসি দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের আন্দোলনরত মঞ্চে ধর্ষকদের প্রতীকী ফাঁসি কার্যকর করা হয়। পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি এবং শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা গতকাল চতুর্থ দিনের মতো আন্দোলন অব্যাহত রাখেন।