জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমে আবারো বড় এক সাফল্যে নাম লেখালো বাংলাদেশ। সাইপ্রাসে নিয়োজিত জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনীর (ইউএনএফআইসিওয়াইপি) নতুন 'ফোর্স কমান্ডার' হিসেবে বাংলাদেশের লেফটেন্যান্ট জেনারেল আসাদুল্লাহ মিনহাজুল আলমের নাম ঘোষণা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বুধবার (৮ এপ্রিল) নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি মঙ্গোলিয়ার লেফটেন্যান্ট জেনারেল এরদেনেবাত বাতসুরির স্থলাভিষিক্ত হবেন।