ঢাকার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের গা-ঢাকা দেয়ার অভিযোগ সঠিক নয় বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। গতকাল সোমবার (৮ এপ্রিল) ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রেস ব্রিফিংয়ে মিলারের কাছে জানতে চাওয়া হয়, ভারতীয় চাপের কারণে বাংলাদেশের নির্বাচনের আগে পিটার হাসের গা-ঢাকা দেয়ার অভিযোগ সত্যি কিনা? নয়াদিল্লিতে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জ্যেষ্ঠ ভারতীয় কূটনীতিক ও বাংলাদেশে নিযুক্ত সাবেক দূত এসব অভিযোগ করেছেন বলেও প্রশ্নে উল্লেখ করা হয়।
জবাবে মিলার বলেন, ‘আমি যদিও নয়াদিল্লিতে বইয়ের মোড়ক উন্মোচনের সব অনুষ্ঠান অনুসরণ করিনি, তবে না, এটি ঠিক নয়।’
এ পর্যায়ে আবারো জানতে চাওয়া হয়, কেন নয়?
মিলার বলেন, ‘তার আরো গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে। এ বিষয়ে এখন আর কিছু বলতে পারছেন না।’










