পিরোজপুরের মঠবাড়িয়ায় মঙ্গলবার জালে আটকা পরেছে বিরল প্রজাতির ‘সাকার ফিস’ নামে একটি মাছ। বিদুৎ সাওজাল (৩৫) নামে এক সৌখিন জেলের জালে বিরল প্রজাতির ‘সাকার ফিস’ নামে এ মাছটি আটকা পরে। বিদুৎ সাওজাল মঠবাড়িয়া পৌর শহরের ৭.৮.৯ নং ওয়ার্ডে সংরক্ষিত আসনের কাউন্সিলর মঞ্জু রানীর ছেলে। বিরল প্রজাতির এ মাছটি এক নজর দেখতে উৎসুক জনতা ঐ বাড়িতে ভীর জমায়। 

বিদুৎ সাওজাল জানান, প্রায়ই শখের বসে তিনি বাড়ির সামনের জলাশয় জাল পেতে মাছ ধরেন। কদিনের বৃষ্টিতে এলাকার মাঠ-ঘাট পানিতে তলিয়ে গেলে সোমবার রাতে বাড়ির সামনের জলাশয়ে মাছ শিকারের জন্য জাল ফেলেন। মঙ্গলবার সকালে ওই জাল তুললে রুই,পুটি, তেলাপিয়া ও শোলসহ অসংখ্য মাছের পাশাপশি বিরল প্রজাতির ‘সাকার ফিস’ নামের মাছটি আটকা পরে। মাছটি ১৬ ইঞ্চি লম্বা ও ৮০০ গ্রাম ওজনের।

মঠবাড়িয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম জানান, ‘সাকার ফিস’ নামের বিরল প্রজাতির মাছটি বন্যার পালিতে ভেসে এসেছে। মাঝে-মাঝে এধরনের মাছ আটক হবার খবর পাওয়া যায়।