নানা আয়োজনে ঝালকাঠিতে আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন। ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ফারিহা নিশাতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুণ কর্মকার, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, রাজাপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আল-আমিন বাকলাই, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল প্রমুখ।