বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি (২৮)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে নিখোঁজ ছিলেন তিনি।
নিখোঁজের এক দিন পর গতকাল বিকালে রাজধানীর উত্তরখান থানার রাজাবাড়ী এলাকার তুরাগ নদের ঘাট থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান বণিক বার্তাকে বলেন, বুধবার বিকালে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ি তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করে।
নৌ পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ সাউরি। পরদিন বিকাল আনুমানিক ৪টার দিকে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তাহসিফ সাউরি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক সামরিক পাইলট ও কর্মকর্তা ছিলেন। অন্তর্বর্তী সরকারের সময় তিনি থেকে স্বেচ্ছায় চাকরি ছাড়েন। তাহসিফ উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।










