রাজধানীর ডেমরায় ধার্মিকপাড়া, কোনাপাড়া গ্যারেজে লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাসের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ৮টা ৫৯ মিনিটে পৌঁছায়।

ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।