ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৪০ পিস স্বর্ণের বারসহ শওকত আলী (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে ৫৮ বিজিবি।
গতকাল বিকালে মাটিলা সীমান্তের যাদবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত শওকত আলী মাটিলা গ্রামের মনছুর আলীর ছেলে। বিজিবি খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহিন আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৪ কেজি ৬৫৫ গ্রাম।










