সহিংসতার কোনো অজুহাত নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (১৬ অক্টোবর) নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রাজনৈতিক সংশ্লিষ্টতাসহ সব ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে অনুরোধ করবে কিনা এমন প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা এটা পরিষ্কার করেছি যে সহিংসতার কোনো অজুহাত নেই। আর সেটা শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে হোক অথবা যারা প্রতিবাদ করছে যারাই করুক না কেন, সহিংসতায় যারা জড়িত তাদের জবাবদিহি করা উচিত।










