যশোরে প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পাঁচটি স্বর্ণ বারসহ দুজনকে আটক করেছে বিজিবি। গতকাল সকাল ৯টার দিকে সদর উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, ঢাকার যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে নিয়ে আসছিলেন। এগুলো যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্য ছিল তাদের। বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।