সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় রংপুরের কাউনিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ আসর উপজেলার হারাগাছে নিজ বাসভবনে দোয়া মাহফিল করেন রংপুর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক জেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা। স্থানীয় বায়তুন নুর ভরসা জামে মসজিদের খতিব ওমর ফারুক সিদ্দিকী দোয়া পরিচালনা করেন।