সুন্দরবন পূর্ব বন বিভাগের চান্দেশ্বর
ফরেস্ট অফিস এলাকায় ঘুরে বেড়াচ্ছে তিনটি বাঘ। গত ২৪ ঘণ্টা ধরে বাঘগুলো অফিসের আশপাশে
ঘুরে বেড়াচ্ছে। এর ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা।
চান্দেশ্বর ফরেস্ট টহল ফাঁড়ির ইনচার্জ ফারুক জানান, গতকাল দুপুরে তিনটি বাঘ অফিস এলাকায় ঢুকে পড়ে। আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরেও ওই এলাকায় দেখা গেছে।
টহল ফাঁড়ির ইনচার্জ বলেন,
বাঘগুলো এখনো অফিসের দক্ষিণ পাশে নদীর তীরে ঘুরে বেড়াচ্ছে। আমরা সতর্ক অবস্থানে
থেকে গতিবিধি পর্যবেক্ষণ করছি।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো.
সামসুল আরেফীন জানান, এ সময়টা বাঘের প্রজনন মৌসুম। তাই
সঙ্গীসহ প্রকৃতিতে চলাচল করছে। বনরক্ষীদের বাঘগুলোকে বিরক্ত না করতে
নির্দেশ দেয়া হয়েছে।










