নেত্রকোনার দুর্গাপুরে পুকুর থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার চকলেঙ্গুরা গ্রামের একটি পুকুর থেকে আজ শনিবার দুপুরে শিশু দুটির মরদেহ উদ্ধার করে গ্রামবাসী।
শিশু দুটি হলো- চকলেঙ্গুরা গ্রামের আব্দুল মজিদের মেয়ে নাঈমা খাতুন(৫) এবং আব্দুর রহমানের মেয়ে সানজিদা আক্তার (৪)।
মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ ।
দুর্গাপুর থানার ওসি শাহনূর এ আলম জানান, স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় শিশু দুটিকে দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশু দুটি গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।










