ঈদ বোনাস ও বকেয়া বেতন দাবিতে কর্মবিরতি এবং বিক্ষোভ মিছিল করেছেন বরিশালের সোনারগাঁও টেক্সটাইলের শ্রমিক-কর্মচারীরা। গতকাল সকাল ৯টা থেকে মিল গেটে বিক্ষোভ ও সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি মাসুম গাজী, সাধারণ সম্পাদক মো. ইমরান, অর্থবিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন প্রমুখ।

বক্তারা বলেন, ঈদের মাত্র কয়েকদিন বাকি। অথচ এখন পর্যন্ত শ্রমিকদের বকেয়া বেতন বা ঈদ বোনাস পরিশোধ করেনি মালিক পক্ষ। ২০ রোজার মধ্যে বেতন-বোনাস দেয়ার কথা থাকলেও মালিক পক্ষ তা দিচ্ছে না। অবিলম্বে সব শ্রমিক-কর্মচারীর বেতন পরিশোধ করার দাবি জানান শ্রমিক নেতারা।