ভাসমান পদ্ধতিতে বছরব্যাপী সবজি ও মসলা উৎপাদনের লক্ষ্যে চাঁদপুরে ৩০ জন কৃষককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। গতকাল সকাল থেকে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে বেসরকারি সংস্থা আশা। প্রশিক্ষণ দেন চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা সাইফুল হাসান আল-আমিন, চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সিরাজুল ইসলাম ও আশা চাঁদপুর (সদর) জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. শেখ ফরিদ।