পঞ্চগড়ে যক্ষ্মা প্রতিরোধে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাবে গণমাধ্যমকর্মীদের নিয়ে ওই সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) জেলা শাখা। এতে মূল আলোচক ছিলেন পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এসএম শরীফ আফজাল। পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে ও নাটাব জেলা সম্পাদক সামসউদ্দীন চৌধুরী কালামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ প্রমুখ।