ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে জাদুঘর উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। এর আগে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। পরে বিভাগীয় কমিশনার জেলা ভূমি সেবা ও পরামর্শ কেন্দ্র উদ্বোধন করেন। অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ফরিদপুরে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর উদ্বোধন
ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয়েছে।
ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয়েছে।










