গাজীপুর সিটি করপোরেশনের হাতিয়াব এলাকায় বাসাবাড়ির ১৫০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগে সিগারেট তৈরির কারখানায় ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান এ জরিমানা করেন।