পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দপ্তর।

এতে বলা হয়, গ্রেফতারদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৮৫জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৪১ জন রয়েছে। এ সময় দুটি বিদেশী পিস্তল, একটি একনলা পাইপগান, দু’টি এলজি, একটি ম্যাগজিন, চার রাউন্ড কার্তুজ, চারটি ছুরি, একটি চাপাতি ও একটি কুড়াল জব্দ করা হয়েছে।