শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্র ‘গজনী কালচারাল সেন্টার’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে পর্যটন কেন্দ্র গজনী অবকাশে এ কেন্দ্র উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল আহমেদ, আদিবাসী নেতা রবেতা প্রুং, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান প্রমুখ।