চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪ হাজার ২৫০ কেজি ইলিশ, ৩০০ কেজি জাটকা ও ৬০০ কেজি পোয়া মাছ জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। এর আগে গত শুক্রবার রাতে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় মেঘনা নদীর হাইমচর ইশানবালা নামক স্থান থেকে মাছগুলো জব্দ করা হয়। একই সময় জব্দ করা হয় মাছ ধরা ট্রলার।