গায়ক সুরকার সংগীত পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল রোববার (৩ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় উত্তরা পূর্ব থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে খবরটি জানিয়েছে ডিএমপি।