গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভোলায় প্রতিবাদ সভা হয়েছে। গতকাল বিকালে ভোলা প্রেস ক্লাবের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকরা বলেন, সত্য সংবাদ প্রচারের কারণে আসাদুজ্জামান তুহিনকে যেভাবে হত্যা করা হয়েছে, তা সরকারের জন্য অত্যন্ত লজ্জার। দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।