বরিশালের মেহেন্দীগঞ্জে নদীভাঙন প্রতিরোধে ব্যবস্থা নিতে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। গতকাল দুপুর ১২টায় জেলা প্রশাসকের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি দেয়া হয়। এতে উপজেলার জয়নগর ও দড়িচর খাজুরিয়া ইউনিয়ন দুটি রক্ষায় স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন দড়িচর খাজুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গিয়াস উদ্দিন নান্নু শিকদার, জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জসিম উদ্দীন প্রমুখ।