লালমনিরহাটের পাটগ্রাম থেকে তিনটি বিরল প্রজাতির শকুন উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা। গতকাল সকালে উপজেলার ব্যাংককান্দা এলাকা থেকে অসুস্থ অবস্থায় শকুনগুলো উদ্ধার করা হয়। এসব শকুন মূলত হিমালয় অঞ্চলের। শীতের কারণে অসুস্থ হয়ে তারা বিভিন্ন জায়গায় পড়ে যায়। পাটগ্রাম উপজেলায় এ পর্যন্ত অসুস্থ অবস্থায় তিনটি শকুন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পাটগ্রাম উপজেলা বন কর্মকর্তা রেজাউল করিম।