বিশ্ব পর্যটন দিবসে নানা আয়োজনের মধ্য দিয়ে বরগুনায় উদ্বোধন করা হয়েছে মাসব্যাপী শরৎ উৎসব। গতকাল দুপুরে সুরঞ্জনা ইকো ট্যুরিজম অ্যান্ড রিসোর্টে চতুর্থবারের মতো আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা। মাসব্যাপী এ আয়োজনে থাকছে ইলিশ, পিঠা, ঘুড়ি, জোছনা ও ফানুস উৎসব। এর আগে জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে পর্যটন শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।
বরগুনায় মাসব্যাপী শরৎ উৎসব
বিশ্ব পর্যটন দিবসে নানা আয়োজনের মধ্য দিয়ে বরগুনায় উদ্বোধন করা হয়েছে মাসব্যাপী শরৎ উৎসব।
বিশ্ব পর্যটন দিবসে নানা আয়োজনের মধ্য দিয়ে বরগুনায় উদ্বোধন করা হয়েছে মাসব্যাপী শরৎ উৎসব।










