সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বজ্রপাতে  দুই কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের মাইজবাড়ী চরে এ ঘটনা ঘটে। মৃত কৃষকরা হলেন মনছের আলী (৩২) ও নুরুজ্জামান (৩৫)। তারা দুজনই মাইজবাড়ী গ্রামের বাসিন্দা।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত জানান, গতকাল দুপুরে বৃষ্টির মধ্যে ওই দুই কৃষক পাট কাটছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ওই দুই কৃষক মারা যান। আহত হন নুরুজ্জামানের স্ত্রী আনোয়ারা খাতুন।

কোনো অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।